ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শেষ; এখন অপেক্ষার প্রহর ভোটের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৩৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ২০৩ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে আজ শুক্রবার সকাল ৮টায়। এখন ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোট দেয়ার।

আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারের সময় থাকলেও মূলত গতকালই প্রার্থীরা জোর প্রচার চালিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে প্রচারে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। অলি-গলিতে ভোটারদের কাছে ছুটেছেন তাঁরা। চেয়েছেন ভোট, দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

আগামী রোববার ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্যানুযায়ী, ২৯৯ আসনে এক হাজার ৯৭০ প্রার্থীর মধ্যে এক হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের এবং ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।

এরই মধ্যে ভোটের নিরাপত্তায় গত বুধবার মাঠে নামে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর আগে গত ২৯ ডিসেম্বর মাঠে নামে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সদস্যরা।

ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যরা আজ শুক্রবার মাঠে নামবেন। প্রথমবারের মতো এবারের নির্বাচনে সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার যাবে। তবে চার হাজারের বেশি দুর্গম ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হয় ১ থেকে ৪ ডিসেম্বর। আর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ করা হয় ১৮ ডিসেম্বর। ওই দিনই প্রচার শুরু করেন প্রার্থীরা। এরপর আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলে প্রচার। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী রোববার সকাল ৮টা থেকে।

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে এবারের নির্বাচনে মোট ২৭টি দল অংশ নিচ্ছে। বিএনপিসহ বাকি সমমনা দলগুলো অংশ নিচ্ছে না।

ইসির সবশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৩০০ আসনে মোট প্রার্থী ১ হাজার ৯৭০ জন। এর মধ্যে দল হিসেবে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ২৬৬ প্রার্থী। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন ২৬৫ জন। তবে এর মধ্যে ৭৬ জন এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৩৬ জন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শেষ; এখন অপেক্ষার প্রহর ভোটের

Update Time : ০২:৩৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪