ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ২১৬ Time View

রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। ভোট প্রদানের পর জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছি। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে গিয়ে অনেক জেল জুলুম সহ্য করেছি। এরপরেই মানুষের ভোটাধিকার মানুষের হাতে তুলে দিতে পেরেছি। মানুষ যাকে ইচ্ছা তাকেই ভোট দিক, শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করুক।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

বিএনপি জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জঘন্য কাজগুলো যারা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেশের মানুষের কল্যাণও চায় না। গণতান্ত্রিক ধারা চায় না। আমাদের সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চাই।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৩:০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪