ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

ধানমন্ডিতে জামায়াত নেতার চেম্বার থেকে অস্ত্র-বোমা উদ্ধার

রাজধানীর ধানমন্ডির অবসর ভবনে অভিযান চালিয়ে ১১টি হাতবোমা, চাপাতিসহ বিভিন্ন দেশি অস্ত্র ও জেহাদি বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান।

এর আগে সন্ধ্যার পর ধানমন্ডির ৫/এ সড়কে অবস্থিত ‘অবসর’ চার তলার অর্ধেকজুড়ে জসিম উদ্দীন নামে এক আইনজীবী চেম্বারে অভিযান চালিয়ে ওই সকল অস্ত্র-বই উদ্ধার করে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, ছয়তলা ‘অবসর’ ভবনের চার তলার অর্ধেকজুড়ে জসিম উদ্দীন নামে এক আইনজীবী ভাড়া নিয়ে তার চেম্বার করতেন। তিনি জামায়াতে ইসলামীর একজন নেতা। এখান থেকে গোপনে ঢাকা শহরের জামায়াতের সব কার্যক্রম পরিচালনা করা হতো। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সহিংসতায় নেতৃত্ব দেয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। এ অফিস থেকে সেদিন সহিংসতায় নেতৃত্বে দেয়ার তথ্য দিয়েছে শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম। তবে অভিযানকালে জসিম উদ্দীনকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শনিবার বিভিন্ন সময় ঢাকায় বিভিন্ন এলাকা থেকে শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, জামায়াত নেতা মিজানুর রহমান, জামায়াতের মহানগর কোষাধ্যক্ষ ও সদস্য আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকায় যে নারকীয় নাশকতার ঘটনা ঘটেছে সেটাতে রাশেদুল ইসলাম মূল নেতৃত্ব দিয়েছেন। ঘণ্টাখানেকের বেশি সময়ের অভিযানে শেষে উদ্ধার করা হাত বোমাগুলো আবাহনী মাঠে বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানান সিটিটিসির প্রধান আসাদুজ্জামান।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

ধানমন্ডিতে জামায়াত নেতার চেম্বার থেকে অস্ত্র-বোমা উদ্ধার

Update Time : ০৬:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪