ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি: তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৫৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি প্রমাণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে পথসভায় এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে সভায় তারেক রহমান বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।

এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বক্তব্য দেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে মহাস্থানগড় থেকে রহবল-দো-সীমানা পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।

এদিন বেলা আড়াইটায় নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেন। বগুড়ার পথে পথে ছিল লোক সমাবেশ। এ সময় পথের পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান বগুড়াবাসী।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি: তারেক রহমান

Update Time : ১২:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬