ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৫১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪১ Time View
দুই দফায় নিয়োগ দেওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।
বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালায় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এ কথা জানান। বঞ্চিত কর্মকর্তাদের দাবির মুখে সরকার এ সিদ্ধান্ত নিলো।
সিনিয়র সচিব বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।
এর আগে গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপ-সচিব পর্যায়ের একদল কর্মকর্তা।
Tag :

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

Update Time : ০৮:৫১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪