ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

নতুন পোশাকে মাঠে ফিরছে আনসার

সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য। রাজধানীর চারটি থানায় করা মামলায় ৪২০ জনের নাম উল্লেখসহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা।

তবে আনসার সদস্যরা শিগগিরই আগের পোশাকের বদলে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানালেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যায় ২০ দিন না পেরোতেই। গেল ২৫ আগষ্ট বিশ্রাম প্রথা বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা। ঘেরাও করেন সচিবালয়। পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এ ঘটনার পর থেকেই হতাশা ও আতঙ্কে বাহিনীর সদস্যরা।

রাজধানীর তোপখানা মেট্রোরেল স্টেশনের প্রবেশমুখেই যাত্রীসেবায় ব্যস্ত এক আনসার সদস্য। সিভিল পোশাকে পালন করছেন দায়িত্ব। তিনি বলেন, ডিপার্টমেন্টের মান সম্মান ক্ষুণ্ন হয়ে গেছে। এতদিন ধরে চাকরি করে এখন আমরা নিরুপায়।

পল্টন থানায় ৪ হাজার আনসারের বিরুদ্ধে মামলাপল্টন থানায় ৪ হাজার আনসারের বিরুদ্ধে মামলা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সবসময় সেবায় নিয়োজিতে থাকতেন আনসার সদস্যরা, সেখানেও একই চিত্র। তারাও অনেকটাই ভীত-সন্ত্রস্ত। হাসপাতালটিতে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, আমাদের নির্দেশনা দেয়া হয়েছে সিভিলে ডিউটি করতে। আমরা তাই করছি।

এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবাপ্রত্যাশীরা। আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও।

সারা দেশে ব্যাটালিয়নসহ প্রায় ৫৫ হাজার আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই। বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ হোসেন। তবে, বিভিন্ন প্রতিষ্ঠানে সদস্যদের ফেরা প্রশ্নে কথা বলতে রাজি হননি তিনি।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নতুন পোশাকে মাঠে ফিরছে আনসার

Update Time : ০৯:২৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪