ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

‘নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও সরকার কথা রাখেনি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ১৯৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা চাই না এবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে শহিদ পরিবার, আহত, বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর বিচার ছাড়াই যদি আমরা একটি নির্বাচনের দিকে আগাই, নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে; এর কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে তারপর সামনে এগোনো। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষে থেকে বলতে চাই, সংস্কারের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। একটি নতুন সংবিধান হলে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি আবার প্রতিষ্ঠা করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে নতুন অধ্যায় সৃষ্টি করতে চেয়েছে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন আকাঙ্ক্ষা ও স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই।

তিনি বলেন, আমরা বৈষম্যহীন সমাজের কথা বলতে এসেছি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার কথা বলেছি। মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই কথা বলছি। মানুষ শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সার অধিকার, চাকরির সুবিধা যাতে পায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে তারা যেভাবে ভূমিকা রেখেছে, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জ সেভাবেই ভূমিকা রাখবে বলে আশা করি। সিরাজগঞ্জ জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি ও অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত হবে।

স্থানীয় নেতাদের প্রতি ঐক্যবদ্ধ থেকে মানুষের কাছে গিয়ে মানুষের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে দাঁড়ানোই জাতীয় নাগরিক পার্টির মূলমন্ত্র।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের মুখপাত্র টিএম মুশফিক সাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এসএম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, শহিদ পরিবারের পক্ষ থেকে ফজল হোসেন, আহত মহসিন রেজা প্রমুখ।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

‘নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও সরকার কথা রাখেনি’

Update Time : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫