ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজধানী ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজকের নামাজের সময়সূচি: ২২ জুন ২০২৬

নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ধসে পড়া ভবনটিতে বসবাসরত একটি পরিবারের ১০ সদস্য এবং পার্শ্ববর্তী কয়েকজন ধ্বংসস্তূপে চাপা পড়েন।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনও তা চলছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল ৭টা ৪ মিনিটে ওয়েলকাম থানায় ঈদগাহের কাছে চারতলা ভবন ধসের খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ভবনের তিন তলা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, এবং কতজন এখনো আটকা আছেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

Tag :

রাজধানী ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার

নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে

Update Time : ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫