ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

জেলার রায়পুরায় আজ ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় তাদের মরদেহ পড়ে করে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভোর পৌঁনে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনে কাটা পড়ে তারা।
সকালে  এ তথ্য নিশ্চিত করেছে মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী।
এ রিপোর্ট  লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে সকলেই পুরুষ।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে, পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে নয়টায় দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকা মুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে  থাকা পাঁচ জনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সাথে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তারা দূরবর্তী স্থানের লোক। মরদেহ উদ্ধারের আগে ঢাকা মুখী তিনটি ট্রেন চলাচল করেছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোন ট্রেনের মাধ্যমে ঘটনা ঘটতে পারে। আমরা পিবিআই কে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। এঘটনাটি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনও জানা যায়নি। তিনি বলেন, বিস্তারিত জানতে কাজ চলছে। মরদেহ উদ্ধারকাজও শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচ জনে মরদহ উদ্ধার করা হয়েছে।

Tag :

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

Update Time : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪