ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:২২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১৭৬ Time View

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শিরোপানির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে সোমবার।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ দল নেপালকে ৯ উইকেটে হারিয়েছে।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ কমে এসেছিল ১১ ওভারে।

শুরুতে ব্যাট করতে নামা নেপালের কেবল একজন ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেন। ১২ বলে ১১ রান করা সাব্রিতি ধামি রান আউট হন। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বলে ৯ রান করেন পূজা মাহোতো। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

রান তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়েই ৪৬ রান করে বাংলাদেশ। ২১ বলে ১৮ রান করে কুশুম গুদারের বলে বোল্ড হন তিনি। তবে ফাহমিদা ছোঁয়াকে সঙ্গে নিয়ে বাকি পথটা পাড়ি দেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩২ বলে ২৬ রান করে ফাহমিদা ও ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন সুবর্ণা।

এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

Update Time : ১১:২২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪