নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে সর্দি ও ফ্লুর লক্ষণ রয়েছে এবং পরে করোনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
এই পরিস্থিতিতে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এবং সেখান থেকেই দায়িত্বপালন করছেন। খবর রয়টার্সের।
অক্টোবরের মাঝামাঝিতে নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর মাত্র দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হলেন হিপকিন্স।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের কার্যালয় রোববার জানিয়েছে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার থেকে হিপকিন্সের শরীরে সর্দি এবং ফ্লুর লক্ষণ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেই নির্বাচনের আগেই করোনায় আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে সামরিয়কভাবে দূরে থাকতে হবে ক্রিস হিপকিন্সকে। মূলত তার দল লেবার পার্টি আসন্ন এই নির্বাচনে ফের জয়ী হতে চাইছে।
অনলাইন ডেস্ক 




















