ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে এবার ৮.১ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের উপকূলে স্থানীয় সময় শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তৃতীয় ভূমিকম্পের পর আবারও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার নিউজিল্যান্ডে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৮টা ৩০ মিনিটে। উপকূলীয় লোকজনকে উচু ও নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, তৃতীয় দফায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর নিউজিল্যান্ডের বেশ কিছু শহরের মানুষের মধ্যে উঁচু স্থানে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। দিগ্বিদিক হয়ে মানুষজন ছোটাছুটি করছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার এবং ভোর ৬টা ৪১ মিনিট দ্বিতীয়বার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি।

এদিকে তিনটি ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি সংস্থার পক্ষ থেকে নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয় । এদিকে সুনামির সতর্কতা জারির পর উঁচু স্থানে আশ্রয় নেওয়ার সময় নিউজিল্যান্ডের কিছু শহরে বিশৃঙ্খলা হয়েছে।নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শুক্রবার বিকেলেই সমুদ্রে সবচেয়ে বড় ঢেউ তৈরি হয়।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালেডোনিয়া এবং ভানাতুতেও বিপদজনক ঢেউ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ পেরু, ইকুয়েডর এবং চিলিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র পক্ষ থেকে বলা হয়, সুনামির দেখা মিলেছে তবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

Tag :

নিউজিল্যান্ডে এবার ৮.১ মাত্রার ভূমিকম্প

Update Time : ০৫:৪০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১