ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

নিউমার্কেটে থমথমে অবস্থা কেটে দোকান খুলছে, ব্যবসায়ীদের শান্তির পতাকা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যাবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের পর মঙ্গলবার রাত থেকেই থমথমে অবস্থা বিরাজ করছিল। তবে বুধবার দুপুরের পর থেকে থমথমে অবস্থা কেটে দোকানও খুলছে বলে নিউমার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে নিউমার্কেট দোকান সমিতির সমিতির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ কথা জানান।
সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে নিউমার্কেট দোকান সমিতি আজ সকালে জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্থিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্তের কথা জানালো দোকান মালিক সমিতি। দোকান মালিক সমিতির ঘোষণার পরই অনেক দোকান খুলতে দেখা গেছে।
সংবাদ সম্মেলেন নিউমার্কেট দোকান সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। গতকাল মঙ্গলবার সংঘর্ষে যারা হামলা চালিয়েছিলেন তারা কেউ ব্যাবসায়ী নন।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা এ ঘটনার শান্তিপূর্ণ সমাধান চাই। এ ঘটনা নিয়ে কেউ যেন উসকানিমূলক কথা, বক্তব্য ও পোষ্ট না দেন এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।
নিউমার্কেট এলাকায় আজ সকাল ১০টা থেকেই  বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
নিউমার্কেটে ব্যবসায়ীদের শান্তির পতাকা
রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর ওই এলাকার মার্কেটগুলোতে শান্তির সাদা পতাকা উত্তোলন করেছেন ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) দুপুরের পর থেকে নিউ মার্কেট এলাকার বিভিন্ন ভবনে সাদা পতাকা উড়তে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট তৃতীয়তলা, নুরজাহান মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়তলা, গাউছিয়া, চাঁদনী চক ও নিউ সুপার মার্কেটসহ ওই এলাকার বিভিন্ন মার্কেটে শান্তির আহ্বান জানিয়ে সাদা পতাকা উত্তোলন করেছেন ব্যবসায়ীরা।
নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আমরা ব্যবসায়ী ও কর্মচারীদের বলেছি, শিক্ষার্থীরা যদি কারো ওপর হামলা করে শান্তি পায়, তাহলে তারা হামলা চালিয়ে যাক। এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো প্রকার অনাকাঙ্খিত সংঘর্ষে লিপ্ত হব না।
তিনি বলেন, আমরা শান্তি চাই। আমরা শান্তির জন্য নিউমার্কেটের বিভিন্ন ভবনে সাদা পতাকা উত্তোলন করেছি।
নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

নিউমার্কেটে থমথমে অবস্থা কেটে দোকান খুলছে, ব্যবসায়ীদের শান্তির পতাকা

Update Time : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২