ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

নিউ সুপার মার্কেটে আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ভোর ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সর্বশেষ সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

এদিকে, আগুনের খবর শুনে নিউ সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

নিউ সুপার মার্কেটে আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে

Update Time : ০৪:১৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩