ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

নিজেদের স্বার্থ ও বিশ্বের জন্য ভালো বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নিতে ভারত কোনো ভয় পাবে না

নিজেদের স্বার্থ ও বিশ্বের জন্য ভালো বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নিতে ভারত কোনো ভয় পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (২১ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।
ভিডিও বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় ও বিশ্বের জন্য ভালো মনে হয় তা করতে দ্বিধা করবে না ভারত। তাছাড়া ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না, ঠিক কাদের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন।
তিনি বলেন, স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক, তা করবো। আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাবো না। ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না।
তার ভাষ্য, ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দেশটি বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে। তবে কিছু পুরোনো সমস্যা এখনো রয়ে গিয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন।
তিনি দাবি করেন, অস্বাস্থ্যকর অভ্যাস, জীবনযাত্রার চাপ বা ঘন ঘন জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সঙ্গে লড়াই করে চলা এই বিশ্ব ভারতের ঐতিহ্য থেকে অনেক কিছু শিখতে পারে। তবে বিশ্ব তখনই এই বিষয়ে জানবে, যখন দেশবাসী এই ঐতিহ্য নিয়ে গর্ব করবে।
তার মতে, বিশ্বায়নের যুগে প্রযুক্তি ও ঐতিহ্যকে একসঙ্গে নিয়ে চলতে হবে। তার বিশ্বাস, ভারতের উন্নতি অনিবার্য। কিন্তু, এটা করতে হবে ভারতীয় সত্তা বজায় রেখেই। তবেই দেশ প্রকৃত অর্থে বহুমুখী বিশ্বে একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে।
সূত্র: এনডিটিভি
Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজেদের স্বার্থ ও বিশ্বের জন্য ভালো বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নিতে ভারত কোনো ভয় পাবে না

Update Time : ০৫:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪