ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিপুণের অভিযোগ মিথ্যা: পীরজাদা হারুন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ৩২৮ Time View

গত শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদক পদের পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।

রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুইটা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। উনাকে থাপড়ানো উচিত। কিন্তু নির্বাচনের জন্য তাকে কোনো কিছু বলিনি। তাকে সিনেমা-নাটকে কোনোদিন নেওয়া উচিত নয়।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে পীরজাদা হারুন বলেন, এটা সত্য নয়। প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয় আপনার কাছে? একটা ফান করেছি। ফোনটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি। একজন শিল্পীর এমন অভিযোগে আমি মর্মাহত।

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন দাবির প্রেক্ষিতে পীরজাদা বলেন, এটা সম্ভব নয়। ভোট গণনা নিয়ে আপিল করেছিলেন, তার প্রেক্ষিতে পুণরায় ভোট গণনা করে আপিল বোর্ড। সেসময় তিনিও উপস্থিত ছিলেন। এখন যদি তিনি পুনরায় ভোট দাবি করেন, সেটার এখতিয়ার গঠনতন্ত্র অনুসারে আমাদের নেই। তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন চাইলে।

Tag :
জনপ্রিয়

নিপুণের অভিযোগ মিথ্যা: পীরজাদা হারুন

Update Time : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২