ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

নিম্নচাপের প্রভাবে আজ সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৩০৭ Time View

নিম্নচাপের প্রভাবে আজ সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে। এই বৃষ্টিপাত সারা দেশেই হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা পোস্টকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আজ সারা দেশেই কম-বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি আবার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হবে। রাজধানীতেও সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে। তবে আগামীকাল (বুধবার) থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে।

ছানাউল হক মন্ডল বলেন, গতকাল (সোমবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১১৬ মিলিমিটার। তবে বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। গতকাল তাপমাত্রা যেমন ছিল আজও সেরকমই থাকবে বলে জানান তিনি।

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, ভারতের উপকূলে অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপের আকার ধারণ করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

নিম্নচাপের প্রভাবে আজ সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে

Update Time : ০৫:৪৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২