ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

নিয়ন্ত্রণে আসার ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল সচিবালয়ের আগুন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৮৩ Time View

নিয়ন্ত্রণে আসার পর এবার সচিবালয়ের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে লাগা আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে। আগুন নেভাতে সময় লেগেছে প্রায় ১০ ঘণ্টা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক খুদে বার্তায় জানান, বেলা পৌনে ১২টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বলা হয়েছিল, আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তখনও সচিবালয়ের ৭ নম্বর ভবনের কয়েক জায়গায় আগুন জ্বলছিল।

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ৫৪ মিনিট থেকে একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস বলছে, ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঢুকতে না পারায় কাজে বেগ পেতে হয়েছে। পাশাপাশি, ইন্টেরিয়র ডেকোরেশন ও বৈদ্যুতিক তারের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সচিবালয়ের ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশন ও বৈদ্যুতিক লাইনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়।

ডিজি বলেন, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৯ ইউনিট ও ২১১ ফায়ারকর্মী কাজ করেছে। তবে জায়গা সংকটের কারণে ১০ ইউনিট সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে।

সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, তদন্তের পর জানা যাবে এটা নাশকতা কি না।

এদিকে, সকালে আগুনের খবর ছড়িয়ে পড়লে ভিড় বাড়তে থাকে সচিবালয়ের সামনে। আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলে সকাল ১০টার দিকে প্রেসক্লাবের দিকে সচিবালয়ের ৫ নম্বর গেট খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।

শেষ খবর পাওয়া অনুযায়ী, সচিবালয়ে আগুনের ঘটনায় ৬ ও ৭ নম্বর ভবন বিদ্যুৎহীন রয়েছে। যার ফলে বন্ধ আছে দাপ্তরিক কাজ।

ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিয়ন্ত্রণে আসার ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল সচিবালয়ের আগুন

Update Time : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪