ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাটোতে আরো ২০ হাজার সেনা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে শক্তি বাড়াচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তাদের লক্ষ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে কোন উপায়ে থামানো। ওই লক্ষ্যে অর্থ, অস্ত্র ও কৌশল সবকিছু নিয়ে মাঠে নেমেছেন পশ্চিমারা। এবার ন্যাটোর শক্তি আরও বাড়িয়ে দেয়ার জন্য জোটে আরো ২০ হাজার সেনা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।

চলতি বছরের প্রথম ৬ মাসের ইউরোপজুড়ে কাজ করতে ২০ হাজার সেনা দেবে যুক্তরাজ্য। এ ছাড়া যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করবে দেশটি। খবর রয়টার্সের।

প্রতিবেদনটিতে বলা হয়, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে ২০ হাজার সেনা মোতায়েনের খবর নিশ্চিত করেছে। এদের মধ্যে ১৬ হাজার সেনা ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পূর্ব ইউরোপে থাকবে। এ ছাড়া বিমানবাহী একটি স্ট্রাইক গ্রুপ ও ইউরোপ জুড়ে-৩৫বি যুদ্ধবিমান ও গোয়েন্দা বিমান মোতায়েন করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামী অর্থবছরে ইউক্রেনকে দেয়া সহায়তার পরিমাণ বাড়িয়ে আড়াই বিলিয়ন পাউন্ড করার ঘোষণা দেন। এটা আগের বছরের তুলনায় ২০০ মিলিয়ন পাউন্ড বেশি। এর আগে চলতি বছর ন্যাটো প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করা হবে। এ উপলক্ষে বিশাল সামরিক মহড়ার আয়োজন করবে সদস্য দেশগুলো।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হলে কিয়েভকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে তার পশ্চিমা মিত্ররা। সহায়তার পাশাপাশি ন্যাটোর সামরিক শক্তিও জোরদার করা হয়েছে। তবে সম্প্রতি পশ্চিম থেকে আসা সহায়তায় ভাটা পড়েছে। নানা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে অর্থ সহায়তা দিতে পারছে না।

Tag :

Update Time : ০৫:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪