ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

নড়াইলে এক সপ্তাহ লকডাউন, আক্রান্তের হার ৫৮.৬

নড়াইলে ব্যাপকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নড়াইল সদরে ৩৬ জন, লোহাগড়া উপজেলায় ১২ জন এবং কালিয়া উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা ৫৮ দশমিক ৬ ভাগ।

গত ১ থেকে ৯ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের হার ছিল শতকরা ১৬ ভাগ। এছাড়া সদর হাসপাতালের ৩ জন নার্স করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় করোনা সংক্রমণ প্রতিরোধ জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নড়াইলে শনিবার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন চলাকালে জেলায় মোট ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এর মধ্যে সদরে ৬টি, লোহাগড়ায় ৩টি এবং কালিয়া উপজেলায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।

এছাড়া ব্যাপক প্রচারণা ও শতভাগ মাস্ক ব্যবহারের জন্য জরিমানাসহ তাৎক্ষণিক শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অপরদিকে, বাড়িতে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লাল পতাকা উড়িয়ে চিহ্নিত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সিভিল সার্জন ডা. নাছিমা আকতার এসব তথ্য নিশ্চিত করে বলেন, দেশের উচ্চহারে সংক্রমিত বিভিন্ন জেলা থেকে গণপরিবহন নড়াইলে আসছে। পাশ্ববর্তী দেশ ভারত থেকে গোপন পথে নড়াইলের নাগরিকরা বাড়িতে ফিরছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া মাস্ক ব্যবহার না করায় সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও করোনা বিষয়ক জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। হঠাৎ করে জেলায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় শনিবার জরুরি সভা আহবান করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এলাকাভিত্তিক লকডাউনের ঘোষণা হতে পারে।

সিভিল সার্জনের অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জনা গেছে, নড়াইল জেলায় ১১ জুন পর্যন্ত ৮ হাজর ৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮ জন, সুস্থ্ হয়েছেন ১ হাজার ৮২৪ জন, মৃত্যুবরণ করেছেন ২৭ জন। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন।

পাসপোর্টধারী ভারত ফেরত যাত্রী মোট ৩৪ জন নড়াইল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কোয়ারেন্টানে রয়েছেন। তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল আজ শনিবার পাওয়া যাবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

নড়াইলে এক সপ্তাহ লকডাউন, আক্রান্তের হার ৫৮.৬

Update Time : ০৫:২৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১