ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

পঞ্জশিরের মাসুদ বাহিনীকে আত্মসমর্পণের জন্য মাত্র ৪ ঘণ্টা সময় বেধে দিলেন তালেবান

পঞ্জশিরের মাসুদ বাহিনীকে আত্মসমর্পণের জন্য মাত্র ৪ ঘণ্টা সময় বেধে দিলেন তালেবান। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, আর মাত্র ৪ ঘণ্টা, আত্মসমর্পণ না করলে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও বলে মাসুদ বাহিনীর প্রতি এভাবেই আল্টিমেটাম দেন তালেবান। এ দিকে তালেবানকে সামনা সামনি টক্কর দিতে তৈরি আহমেদ মাসুদের বাহিনী।

১৫ অগস্ট কাবুলের পতনের পরও আফগানিস্তানের কিছু এলাকা, বিশেষত উত্তরে হিন্দুকুশ পর্বতের পাদদেশে পঞ্জশির উপত্যকা তালিবান দখলের বাইরে থেকে যায়। এবার এত দিনের অজেয় পঞ্জশির উপত্যকা দখলের লক্ষ্যে চূড়ান্ত লড়াই শুরু করল তালিবান। এমনটাই কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা।

পাল্টা পঞ্জশিরের ‘নেতা’ আহমেদ মাসুদের হুঙ্কার, প্রতিরোধের সবে শুরু। আফগানিস্তানে তালিবান বিরোধী লড়়াইয়ের একেবারে সামনে আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। তার সঙ্গেই রয়েছেন গনি জমানার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। আফগান সেনার একটি অংশও মাসুদের বাহিনীতে যোগ দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। এছাড়া মাসুদ বাহিনী কয়েকটি দেশের সমর্থন পাচ্ছে বলেও গুঞ্জন আছে।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

পঞ্জশিরের মাসুদ বাহিনীকে আত্মসমর্পণের জন্য মাত্র ৪ ঘণ্টা সময় বেধে দিলেন তালেবান

Update Time : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১