ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

পটুয়াখালী-১ উপনির্বাচন: নৌকার মাঝি আফজাল হোসেন

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করে । এতে মোট ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

নির্বাচন কমিশনের তফশিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই ভোট হবে ব্যালেট পেপার মাধ্যমে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

পটুয়াখালী-১ উপনির্বাচন: নৌকার মাঝি আফজাল হোসেন

Update Time : ০৫:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩