ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত

পদত্যাগ করলেন মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ পদত্যাগ করেছেন। ‌তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।

বুধবার (২১ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে, বুধবারের মধ্যে নেহাল আহমেদকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

নেহাল আহমেদ বলেন, ‘একটু আগে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগ করতে গতকাল মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ওই দিন সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নেয়ায় আজ সকালে অব্যাহতিপত্র জমা দিয়েছি।’

প্রায় দু’বছর নিয়মিত ডিজি থাকার পর গত ১৩ এপ্রিল নেহাল আহমেদের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়। পরে আরো এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। যা নিয়ে শিক্ষা ক্যাডারে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালানোর পর তিনি আর অফিস করেননি।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

পদত্যাগ করলেন মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ

Update Time : ১১:৪৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪