পদত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। ই–মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
২০২৩ সালের ২ আগস্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।
এ ছাড়া সেদিন জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হন মো. আমিন হেলালী। তিনি বাংলাদেশ পাঠ্যপ্রস্তুক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে নির্বাচিত ও মনোনীত পরিচালকদের ভোটে তারা নির্বাচিত হন।
অনলাইন ডেস্ক 














