ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে সব ধরনের নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৪ Time View
পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে সব ধরনের নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশনা জারি করেছে সরকার। এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরিসহ অন্যান্য নৌযানগুলোকে দুই প্রান্তের ১ থেকে ৫ নম্বর এবং ৩৯ থেকে ৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্প্যানগুলো পরিহার করে চলাচল করার জন্য স্থায়ীভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী লঞ্চসহ অন্যান্য নৌযানগুলোকে পিয়ার নম্বর ১৪ ও ১৫, বাংলাবাজার থেকে শিমুলিয়াগামী লঞ্চসহ অন্যান্য নৌযানগুলোকে পিয়ার নম্বর ১৭ ও ১৮ শিমুলিয়া  থেকে আরিচাগামী (উজানের দিক) নৌযানগুলোকে পিয়ার নম্বর ৬ ও৭ এবং আরিচা থেকে শিমুলিয়াগামী (ভাটির দিক) নৌযানগুলোকে পিয়ার নম্বর ৭ ও৮ এর মধ্যবর্তী স্প্যান দিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সকল নৌ-যানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটর মেনে চলার অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, বার বার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার পর পদ্মা সেতু এড়িয়ে চলাচলের জন্য ঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়।
Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে সব ধরনের নৌযান চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা

Update Time : ০৭:২৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১