পদ্মা সেতুর পিলারে আবারও আরেকটি ফেরি ধাক্কা দিয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহমেদ আলী। তিনি বলেন, এ ঘটনায় ফেরিতে থাকা দুইটি প্রাইভেটকার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে মাওয়া নৌপুলিশ সূত্র জানায়, ধাক্কা লেগে ১০ নম্বর পিলারের দক্ষিণ-পশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির পেছনের অংশেও ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় ফেরিতে থাকা দুইটি প্রাইভেটকার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় নারীসহ ৫ জন আহত হয়েছেন। ফেরিটি এখন শিমুলিয়া ঘাটের ২ নম্বর ফেরি ঘাটে আছে।
মাওয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটির সাথে ধাক্কা লেগে খুঁটির দক্ষিণ পশ্চিম কোণে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ফেরির পিছনের অংশে ক্ষতি হয়েছে এবং ফেরিতে থাকা একটি গম ভর্তি ট্রাক দুইটি প্রাইভেট কারের উপর পড়ে উল্টে পড়ে।

পিলারে ধাক্কা খাওয়ার পর একটি পণ্যবাহী ট্রাক প্রাইভেট কারের উপর পড়ে যায়। ছবি: সমকাল
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটের অভিমুখে আসছিলো। সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুকে অতিক্রম করার সময় ১০ নম্বর খুঁটিতে (পিয়ারে) ধাক্কা লাগে৷ এসময় ফেরিতে থাকা এক নারী সহ অন্তত ৫জন যাত্রী আহত হয়েছে।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগার ঘটনার পর শিমুলিয়া ঘাটে ফেরিটি নোঙর করে সকল গাড়ী আনলোড করে। এ সময় ক্ষতিগ্রস্থ প্রাইভেটকার ও ট্রাকটিকে ঘাট এলাকায় আটকে রাখা হয়েছে। ঘটনার পরপরই লৌহজং থানা পুলিশ এবং নৌ পুলিশের একটি দল পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটি পরিদর্শনে গেছেন।
এর আগে গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।
অনলাইন ডেস্ক 
























