প্রবল স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আরারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কাকলি নামে একটি ফেরি ধাক্কা দেয়। মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন।
এর আগে, সোমবার (৯ আগস্ট) রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ওই ফেরিটি সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।
চালক মো. বাদল হোসেন বলেন, ফেরিটির কারিগরি সমস্যা ছিল। যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্প্রতি জানানো হলেও ব্যবস্থা নেইনি বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।
অনলাইন ডেস্ক 


















