ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে চলছে পশু কোরবানি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
  • ২৪৭ Time View

সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে পশু কোরবানি করছেন। রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে এই ধর্মীয় উপাচার। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়। যা ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে।

রাজধানীতে বৃষ্টির মধ্যে বাসার নিচের গ্যারেজে, বাসার সামনের রাস্তায়, এলাকার ফাঁকা মাঠে পছন্দের গরু, মহিষ, খাসি, ভেড়া, দুম্বা কোরবানি চলছে। কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা।

যাত্রাবাড়ীর বাসিন্দা নেয়ামত জানান, আল্লাহর সন্তুষ্টির আশায় সকালে নামাজ পড়ে এসেই পশু কোরবানি করেছি। বৃষ্টির মধ্যে কিছুটা বেকাদায় পড়তে হচ্ছে। তারপরেও আল্লাহর শুকরিয়া যে কোরবানি দিতে পারছি।

কারওয়ানবাজারের বাসিন্দা তোফায়েল বলেন, আগে গ্রামের বাড়িতে কোরবানি করতাম। গত বছর মা মারা যাওয়ার পর এখন ঢাকায় কোরবানি দিচ্ছি। মাংস কাটা শেষ হলে গরিব ও আত্মীয়দের বাসায় পাঠাব।

এদিকে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এ ছাড়া কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করার আহ্বান জানান হয়েছে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে চলছে পশু কোরবানি

Update Time : ০৫:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩