ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র রমজানে সেহরি ও ইফতার নিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৭০ Time View

আগামী ১১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের অনেক দেশে পবিত্র রমজান শুরু হবে। পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের অনেক মসজিদে সেহরি এবং ইফতারির জন্য ইমামরা অর্থ সংগ্রহ করে থাকেন। তবে এবার রমজানে সে বিষয়টিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামিবিষয়ক মন্ত্রণালয় শুধু রমজান মাসকেই কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করেছে।

মন্ত্রণালয় আরও জানায়েছে, ইফতারের সময়সূচিতে মসজিদের অভ্যন্তরে ইফতার না করে খোলা স্থানে ইফতার করলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় থাকে।

এ ছাড়া পবিত্র রমজানে মসজিদের অভ্যন্তরে ছবি না তোলা এবং ক্যামেরা স্থাপন করে ইমামদের মনোযোগে বাধা সৃষ্টি না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

পবিত্র রমজানে অনেক টেলিভিশন নামাজের দৃশ্য প্রচার করে থাকে। এবছর অনেক টেলিভিশনের ওপর এ বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয় মুয়াজ্জিনদের জন্য আরও কিছু নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজানে উম আল কুরার পঞ্জি অনুযায়ী নির্দিষ্ট সময়ে মুয়াজ্জিনরা আজান দিবেন। এ ছাড়া ফজর ও মাগরিবের আজানের পর নামাজ অন্তত ১০ মিনিট পর শুরু করা উচিত।

এ ছাড়াও পবিত্র রমজান মাসে তারাবির নামাজে, রমজানের ফজিলত এবং শেষ রাতে নামাজের ক্ষেত্রে ইমামদের অতিরিক্ত সময় ব্যয় করার ক্ষেত্রে সতর্কতা আরোপ করতে বলা হয়েছে।

Tag :

পবিত্র রমজানে সেহরি ও ইফতার নিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার

Update Time : ০২:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪