ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

পরীমনির জামিনের জন্য এবার হাইকোর্টে আবেদন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৩৪৫ Time View

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিনের জন্য এবার হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী।

বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষকে আবেদনের কপিও দেয়া হয়েছে।

আদালত সংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের তথ্যমতে, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মাদক মামলায় জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আদালতের এই সিদ্ধান্তকে অযৌন্তিক দাবি করে এবং আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদনটি করা হয়। পরীমনির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে।

এর আগে ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি, যা ১৩ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা। এ অবস্থায় বুধবার হাইকোর্টে আবেদন করলেন পরীমনি।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ, মাদকসহ তাকে আটক করে র‌্যাব। পরে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এরপর তিন দফায় পরীমনিকে মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পরীমনির জামিনের জন্য এবার হাইকোর্টে আবেদন

Update Time : ০৪:৫১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১