ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পর্দা নামল টোকিও অলিম্পিকের

করোনার মহামারীর মধ্যেই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টোকিও অলিম্পিক। ১৭ দিনে ৩৩৯টি পদকের লড়াই শেষে আজ রবিবার (৮ আগস্ট) পর্দা নামল বিশে^র সবচেয়ে বড় ক্রীড়া আসরের।
রবিবার টোকিও অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটায় বিশাল মশাল নিভিয়ে দেওয়ার মাধ্যমে শেষ হলো আধুনিক অলিম্পিকের ৩২তম আসর। ২০২৪ সালে প্যারিসে হবে পরের অলিম্পিক।
সমাপনী অনুষ্ঠানে টোকিওর মেয়র ইউরিকো কোইকে অলিম্পিক পতাকা তুলে দেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের হাতে। তিনি সেটা তুলে দেন আগামী আসরের আয়োজক শহর ফ্রান্সের প্যারিস শহরের মেয়র আন হিদালগুর হাতে।
বিদায়ী ভাষণে আইওসি প্রেসিডেন্ট বাখ বলেন, খেলাধুলার ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। মহামারীর কারণে জাপানকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, এ কারণে এটি আরও বেশি অসাধারণ। আপনাদেরকে ধন্যবাদ।
এবারের আসরে ৩৯টি স্বর্ণ, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জসহ ১১৩টি পদক নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। আর ৩৮টি স্বর্ণ, ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জসহ ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে চীন।
Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

পর্দা নামল টোকিও অলিম্পিকের

Update Time : ০৩:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১