ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই: দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পারেদেসকে কোনো লাল কার্ড দেওয়া হয়নি, ফিফার ভুল স্বীকার মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

পল্লবীর কালশী এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১২৬ Time View

রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় তৈরি পোশাকের কারখানা রয়েছে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে।

রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মিরপুর-১২ নম্বর সেকশনের কালশী রোডের ওই ভবনে রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। একে একে সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

সতর্কতা হিসেবে আরো কয়েকটি ইউনিট পাঠানো হয়।ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ছয় তলা ভবনটির নিচতলায় বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার। কিন্তু কাল সেখানে কোনো অনুষ্ঠান ছিল না। ভবনের ষষ্ঠ তলায় পোশাক কারখানা।

সেটিও রাতে বন্ধ ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি। ষষ্ঠ তলায় আগুন লাগায় শুরুতে নেভানোর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস গিয়ে কাজ শুরু করে। তবে আগুন লাগার আধা ঘণ্টা পর তারা পৌঁছায়।
আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এদিকে আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বহু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেছিলেন। তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Tag :
জনপ্রিয়

ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

পল্লবীর কালশী এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

Update Time : ০২:১৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫