ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশী একটি নৌকাডুবি; ৬০ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৩৮

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশী একটি নৌকাডুবির ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটি এক মাসের বেশি সময় ধরে সাগরে ভাসছিলো বলে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কেপ ভার্দের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে এক শ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ৬০ জনেরও বেশি লোক মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনাটি ঘটেছে সাল দ্বীপের কাছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রায় মাসখানেক আগে নৌকাটি শতাধিক আরোহী নিয়ে সেনেগাল থেকে যাত্রা শুরু করে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নৌকাটিকে প্রথমবারের মতো চিহ্নিত করা হয় গত সোমবার। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, নৌকাটি ডুবে গেছে কিন্তু পরে জানা যায়, নৌকাটি তখনো ভাসছে কিন্তু ডুবে যাওয়ার পথে রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, কাঠের তৈরি নৌকাটিকে প্রথম দেখতে পাওয়া যায় সাল দ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে। স্পেনের একটি মাছ ধরা নৌকা সেটিকে প্রথম দেখতে পায় এবং পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে ৪ জন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। কেপ ভার্দের কর্মকর্তারা আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি এই অবৈধ অভিবাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশী একটি নৌকাডুবি; ৬০ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৩৮

Update Time : ০৫:২৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩