ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীরা সব বই পাবে না : শিক্ষামন্ত্রী দীপু মনি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৩২৯ Time View

পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীরা সব বই পাবে না। যে কয়টি বই বাকি থাকবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল এলাকায় মৌসুমী প্রেস পরিদর্শন করে শিক্ষামন্ত্রী এমন কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের ৯৫ শতাংশ বই তৈরি হয়ে গেছে। বর্তমানে সেগুলো স্কুল পর্যায়ে পৌঁছে দেয়া হচ্ছে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলো পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সকল বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটি বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সকল বই বাঁধাই কাজ শেষ হবে। বাঁধাই কাজ শেষ হওয়ার পর স্কুল পর্যায়ে তা পাঠিয়ে দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষা মন্ত্রী বলেন, আমরা চাই বইয়ের মান ঠিক থাকুক। যদি আমরা জানতে পারি কেউ বইয়ের মান খারাপ করেছে সেটি চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পাঠ্যপুস্তকের মান ঠিক আছে কিনা সেটি নিশ্চিত হতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে সপ্তাহে দুই তিন দিন করে মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে সেসব বই বাতিল করে দেয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী মাতুয়াইলের মৌসুমী প্রেস, জনতা প্লেস ও প্রমা প্রেস পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীরা সব বই পাবে না : শিক্ষামন্ত্রী দীপু মনি

Update Time : ১০:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১