ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে আজকের নামাজের সময়সূচি: ১০ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পহেলা বৈশাখের দিনে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

আগামীকাল রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। সারাদিন নানা আয়োজন ও উদ্দীপনার মধ্য নিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানাবে বাঙালিরা। তবে এদিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছেম দেশের ছয় বিভাগের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত ও বিস্তার লাভ করবে এবং তাপমাত্রা আরও বাড়বে বলে আভাস দিয়েছে।

আজ শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৬.৯, রাজশাহীতে ৩৬.৬, রংপুরে ৩৪.৬, ময়মনসিংহে ৩৪.৩, সিলেটে ৩৫.৬, চট্টগ্রামে ৩৬, খুলনায় ৩৫.২, বরিশালে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববারের পূর্বাভাসে বলা হয়, বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবারও বিদ্যমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Tag :

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে

পহেলা বৈশাখের দিনে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

Update Time : ০১:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪