ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১৬ জনই শিশু। আর আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। খবর আল-জাজিরা’র।

আল জাজিরার প্রতিবেদন মতে, পাকিস্তানের তিন প্রদেশ বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও আজাদ-কাশ্মিরে গত দুদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও। এতে তিন প্রদেশ মিলে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। পাহাড়ি এই প্রদেশে ২৩ জনের মৃত্যু হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে প্রদেশের বেশিরভাগ অঞ্চল ডুবে গেছে। ভূমিধসে পাহাড়ি এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আকস্মিক বন্যায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বেশ কিছু সড়ক।

এদিকে আগামী ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত বেলুচিস্তানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পাকিস্তান আবহাওয়া বিভাগ। প্রতিকূল আবহাওয়ার কারণে ইসলামাবাদ, গিলগিট ও স্কারদু শহরের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া স্কারদু, শিগার, খারমং ও ঘাঞ্চে জেলার স্কুলগুলোর শীতকালীন ছুটি ১০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Tag :

জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে

Update Time : ০২:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪