ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের ঘোষণার পর ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০ হাজার মানুষ স্বেচ্ছায় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে জড়ো হয়েছেন

কমপক্ষে ১০ হাজার মানুষ স্বেচ্ছায় ইউক্রেন যুদ্ধে অংশ নিতে জড়ো হয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে এসব মানুষ সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে রুশ সামরিক বাহিনী। এ তথ্য জানায়। খবর এএফপির।

সামরিক বাহিনীর মুখপাত্র ভ্লাদিমির তিমলিয়ানস্কি রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘আংশিক সেনা পাঠানোর প্রথম দিন চলাকালে ডাকার অপেক্ষায় না থেকে এসব মানুষ নিজ দায়িত্বে নিয়োগ দপ্তরে পৌঁছান।’

তিনি আরও বলেন, লোক নেওয়ার ব্যাপারে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশ্নের উত্তর দিতে সামরিক বাহিনী কল সেন্টার চালু করেছে। পুতিনের ঘোষণার পর থেকে রাশিয়ার হাজারও নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সামরিক বাহিনীর ডাকে সাড়া দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

Tag :

Update Time : ০১:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২