ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ৪৪৩ Time View

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। অনুষ্ঠানে তিনি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানের ধারাক্রমে জাতীয় সংগীত, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, মুজিববর্ষের থিম সংগীত, ‘যতকাল রবে পদ্মা-যমুনা’ শীর্ষক ভিডিও প্রদর্শন করা হয়। ধারণকৃত ভিডিওতে শুভেচ্ছা বার্তা দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফ ।

বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ দিনের অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তৃতীয় দিনের আয়োজনে প্রথম পর্বে আলোচনার পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, মুজিববর্ষের থিম সংগীত, ‘যতকাল রবে পদ্মা যমুনা’ শীর্ষক ভিডিও প্রদর্শন এবং স্বাগত সম্ভাষণের পর থিমভিত্তিক আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের থিম ‘যতকাল রবে পদ্মা যমুনা’। অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হবে।

Tag :

প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

Update Time : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১