ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

প্রধানমন্ত্রী দেশে সামরিক শাসনামলে জারি করা অবশিষ্ট আইন বা অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সামরিক শাসনামলে জারি করা অবশিষ্ট আইন বা অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল সামরিক শাসনামলে জারি করা আইনগুলো (অধ্যাদেশ) পরিবর্তন (বাংলায় ও যুগোপযোগী) করতে হবে। এরপর যেগুলো সামরিক শাসনামলের বলে চিহ্নিত হয়েছিল, সেগুলোর পরিবর্তনের কাজ এখনো শেষ হয়নি। তবে বাকি যেগুলো আছে সেগুলোর পরিবর্তন শেষ পর্যায়ে রয়েছে। সেগুলো দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
কতটি আইনে পরিবর্তন বাকি আছে জানতে চাইলে তিনি বলেন, আমার যতদূর মনে পড়ে ১০-১২টি হবে। কিন্তু দেখা গেছে এসব আইন মন্ত্রিসভায় পাস হয়ে গেছে। হয় সংসদে আছে অথবা রিভিশন হচ্ছে কিংবা ভেটিংয়ের পর্যায়ে আাছে। সবগুলোই প্রক্রিয়ার মধ্যে আছে, কোনোটি থেমে নেই।
মাহবুব হোসেন বলেন, আমাদের মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত আছে অধ্যাদেশগুলো আইন করে ফেলতে হবে। ইংরেজি আইনগুলো বাংলায় রূপান্তর করে ফেলতে হবে। আবার এগুলো করতে গিয়ে যেন জটিলতা তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখা হয়েছে। আইন যেন আরও আধুনিক, ব্যবহার উপযোগী, সাধারণ মানুষের জন্য বোধগম্য হয় সেদিকে নজর রাখা হয়েছে।
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

প্রধানমন্ত্রী দেশে সামরিক শাসনামলে জারি করা অবশিষ্ট আইন বা অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন

Update Time : ০৫:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩