ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রবাসীদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা সবসময় আমার পাশে ছিলেন: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • ১৯৪ Time View

বিশ্ব জনমত তৈরিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রবাসীদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা সবসময় আমার পাশে ছিলেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।

বিএনপির সমালোচনা করে সরকারপ্রধান বলেন, অন্ধকার পথে বিএনপি। তারা আলো ঝলমল নির্বাচন বাদ দিয়ে অন্ধকারের গলিপথ খুঁজে। তারা জানে মানুষ হত্যা, অগ্নিসংযোগ। এর চেয়ে ভালো কিছু জানা নেই। তবে ভোটে জনগণের বিজয় হয়েছে।

শেখ হাসিনা বলেন, মানুষ যেন ভোট না দেয় সেজন্য বিএনপি লিফলেট বিতরণ করেছে। কিন্তু ঘটনা উল্টো ঘটলো। মানুষ ধরে নিল ভোট দিতেই হবে। একটা সুষ্ঠু নির্বাচনে তারা ভোট দিয়েছে।

অনুষ্ঠানে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা এই গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নতি হয় না। অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ নেই। অস্ত্রের টাকা মানবকল্যাণে, শিশু বিকাশে ব্যয় হোক। ফিলিস্তিনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে আরও দেয়া হবে বলেও জানিয়েছেন।

Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

প্রবাসীদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা সবসময় আমার পাশে ছিলেন: প্রধানমন্ত্রী

Update Time : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪