ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের

প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দীর্ঘ চার বছর পর প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন।

এর আগে সরকারপ্রধানের উপস্থিতিতে সর্বশেষ সচিবসভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর গত ৪ জুলাই চার বছর পর সরকারপ্রধানের উপস্থিতিতে সচিবসভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই দিনের সভা স্থগিত করা হয়। এখন লকডাউন তুলে দেওয়ায় বুধবার নতুন করে সচিবসভা অনুষ্ঠিত হচ্ছে।
সচিবদের নিয়ে প্রতিবছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিবসভা করার এই রীতি প্রতিবছরই পালিত হয়। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়।
তবে এবার প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় সভার গুরুত্ব বাড়ছে। সারা বছর একটি দিন, একটি বৈঠকে সরকারপ্রধানকে পাওয়ার জন্য সচিবরা অপেক্ষা করেন বলে জানা গেছে।
গত ৪ জুলাই যখন সচিবসভার তারিখ নির্ধারিত হয়েছিল, তখন সভার অ্যাজেন্ডার মধ্যে খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিবিধ বিষয়কে কেন্দ্র করে সচিবসভার অ্যাজেন্ডা তৈরি হয়েছিল। কিন্তু আজকের নির্ধারিত সভার জন্য পৃথকভাবে কোনো অ্যাজেন্ডা নির্ধারণ করা হয়নি।
Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৬:৪৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১