ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ২৮৬ Time View

কিছু কিছু সময় শিক্ষার্থীদের কোচিং কিছুটা দরকার হয়। আমরা তার বিকল্প হিসেবে প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি।

প্রস্তাবিত আইনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, তবে কিছু কিছু সময় শিক্ষার্থীদের কোচিং কিছুটা দরকার হয়। কারণ দেশে-বিদেশের বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতির দরকার হয়। পাশাপাশি আমাদের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে নজর দেওয়া সম্ভব হয় না। তাতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। অনেকের বাবা-মা কর্মজীবী হওয়ায় বাড়িতেও সেই সহযোগিতা দেওয়ার মতো কেউ থাকে না।

তিনি বলেন, সেক্ষেত্রে কখনো কখনো কোচিংয়ের দরকার হতে পারে। আমরা তার বিকল্প হিসেবে প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি। একইসঙ্গে যেটি অনৈতিক, যে কেউ নিজের ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীকে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে। সেখানে না পড়লে তাকে ফেল করিয়ে দেয় অথবা কম নম্বর দেয়া হয়। এ অংশটুকু একদম অনৈতিক। এটি নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষক নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না।

আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান। আরও উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ, বিসিবির বোর্ড কাউন্সিলর ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উক্ত টুর্নামেন্টের আয়োজক জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Update Time : ০৯:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২