ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যে প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৭৭ Time View

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরেন।

ফরিদ আহাম্মদ বলেন, এই মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারব বলে আমরা আশা করছি।

গত ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

হঠাৎ করে এক যুগ পর প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় সরকার। প্রাথমিক শিক্ষা সমাপনীর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হলেও এ বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর বিষয়ে সচিব বলেন, ‘আমরা মিড-ডে মিল চালু রাখার চেষ্টা করছি। অধিকাংশ স্কুলেই এই মিল চালু করা হবে। আগামী জুলাইয়ে আমরা এটি বাস্তবায়ন করতে পারব বলে মনে করি।’

শিক্ষকদের বদলি প্রসঙ্গে সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা, আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশনের মধ্যে বদলির কাজ চলতি মাসে শুরু হচ্ছে। এ জন্য সফটওয়্যারের কিছু কাজ করতে হবে। শিগগিরই আমরা তা শুরু করে দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে উপজেলার মধ্যে বদলি শুরু করেছি। প্রথম পর্যায়ে মাত্র ৭ দিনের মধ্যে ২৫ হাজার শিক্ষকের বদলি সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের পথে। সেই সঙ্গে পাইলটিং করে প্রায় ৪ লাখ শিক্ষককে দ্রুততম সময়ে বদলির জন্য গত বছরের ২২ ডিসেম্বর সংশোধিত অনলাইন বদলি নীতিমালা জারি করা হয়েছে।’

Tag :
জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যে প্রকাশ

Update Time : ১১:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩