ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

প্রাথমিক স্কুল খুলছে বুধবার, ক্লাস হবে না প্রাক-প্রাথমিকে

প্রায় দেড় মাস বন্ধের পর আগামীকাল বুধবার থেকে প্রাথমিকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে ৬ দিনই ক্লাস হবে। তবে প্রাক্‌-প্রাথমিকের শিক্ষার্থীদের আপাতত বন্ধই থাকছে বিদ্যালয়ে আসা। আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের বিদ্যালয়ে আনার চিন্তাভাবনা রয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও এদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পেছানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সব বিদ্যালয় দুই পালায় পরিচালিত হবে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করতে হবে। টিকা দেয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

দেশে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এর কম বয়সীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে টিকার বাধ্যবাধকতা নেই।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

প্রাথমিক স্কুল খুলছে বুধবার, ক্লাস হবে না প্রাক-প্রাথমিকে

Update Time : ০৫:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২