ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত চেয়ারম্যানগন হলেন- চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান সাহেব ফকির (নৌকা), পুরাপাড়া ইউনিয়নে আতাউর রহমান বাবু ফকির (আনারস), কোদালিয়া শহীদনগর ইউনিয়নে খোন্দকার জাকির হোসেন নিলু (নৌকা), কাইচাইল ইউনিয়নে মোস্তফা খান (নৌকা), লস্করদিয়া ইউনিয়নে হাবিবুর রহমান বাবুল তালুকদার (চশমা) , তালমা ইউনিয়নে কামাল হোসেন মিয়া (মোটরসাইকেল), রামনগর ইউনিয়নে কাইমুদ্দিন মন্ডল (আনারস), ডাঙ্গী ইউনিয়নে কাজী আবুল কালাম (নৌকা), ফুলসুতি ইউনিয়নে আরিফ হোসেন (নৌকা)।
অনলাইন ডেস্ক 




















