ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২৫

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এসময় বেশকিছু বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়।

শনিবার (৭ মে) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মতিয়ার রহমান ও শাহজাহান শেখের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। এসময় উভয় পক্ষের লোকজনের বেশ কিছু বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করা হয়।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হানিফ সরকার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। সংঘর্ষ বন্ধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Update Time : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২