ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুরে আগামী শনিবার শুরু হচ্ছে জসীম পল্লী মেলা-২০২৩

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ২৯৩ Time View

ফরিদপুরে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা-২০২৩। আগামী শনিবার জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে পল্লীকবি জসীমউদদীনের বাড়ি-সংলগ্ন কুমার নদের পাড়ে ২১ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চলছে মেলার শেষ সময়ের প্রস্তুতি।

আগামী ২১ জানুয়ারি বিকেল ৩টার দিকে জসীম উদ্যানে স্থাপিত জসীম মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এবং পল্লীকবির জামাতা তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম)।

মেলার ওই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রমুখ।

এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তাসলিমা আলী জানান, এ মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে লোকজ বিভিন্ন চারু ও কারুপণ্যের বিপণনের ব্যবস্থা থাকবে। মেলায় ১৫০-২০০টি স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিদিন বিকালে মেলার মাঠ প্রাঙ্গণে জসীম মঞ্চে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে ফরিদপুরের এবং জেলার বাইরের সংস্কৃতিক দলগুলো অংশ নেবে।

তিনি আরও বলেন, মেলায় থাকছে হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্রও। এছাড়াও শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইডস্।

প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে জসীম মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বছর ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ১ জানুয়ারি পল্লীকবির জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলার ব্যাপ্তিকাল প্রথমে তিন দিন ছিল। পরে ৭, ১৫ ও এক মাসব্যাপী এ মেলার আয়োজন হয়েছে। ১৯৯১ সালে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এলে মেলার গুরুত্ব বেড়ে যায়। পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেন এ মেলা আয়োজন শুরু করে।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে আগামী শনিবার শুরু হচ্ছে জসীম পল্লী মেলা-২০২৩

Update Time : ০৭:৫৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩