ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬ ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

ফরিদপুরে আরও ৫৭৫ জনকে টিকা দেওয়া হলো

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৬:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৫২৫ Time View

দেশব্যাপী করোনার টিকা প্রদান কর্মসূচির দ্বিতীয় দিনে ফরিদপুরে সোমবার আরও ৫৭৫ টিকা দেওয়া হলো। এ নিয়ে গত দুইদিনে মোট ৮৭৬ জন। নতুন করে যে ৫৭৫ জনকে করোনার টিকা দেওয়া হলো। এর মধ্যে পুরুষ ৪২৭ জন এবং নারী ১৪৮ জন।

সবচেয়ে বেশি সংখ্যক টিকা দেওয়া হয়েছে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে মোট ১১০ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ৭৬ জন পুরুষ ও ৩৪ জন নারী। সবচেয়ে কম সংখ্যক টিকা দেওয়া হয়েছে চরভাদ্রসনে। চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৯ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে পুরুষ ২১ এবং নারী ৮ জন।

দেশব্যাপী টিকা প্রদানের প্রথম দিন গত রবিবার ফরিদপুরে জেলায় ৩০১ জন টিকা নেন। এর মধ্যে ২৩৩ জন পুরুষ ও ৬৮ জন নারী।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ৫৫ বছরের নিবন্ধন গতকাল শিথিল করে ৪০ বছর করা হয়েছে। এখন থেকে ৪০ বছর কিংবা তার উর্ধে বয়সের ব্যাক্তিরা সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে নাম নিবন্ধন করে টিকা দিতে পারবেন।

প্রসঙ্গত গত ২৯ জানুয়ারি ফরিদপুরে করোনার টিকা এসে পৌঁছায়। ফরিদপুরে ৬০ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া সম্ভব হবে। তবে প্রথম ডোজ হিসেবে ৩০ হাজার জনকে টিকা দেওয়া হবে। বাকি ৩০ হাজার ডোজ সংরক্ষন করা হবে। এক মাস পর ওই ৩০ হাজার ব্যক্তিকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬

ফরিদপুরে আরও ৫৭৫ জনকে টিকা দেওয়া হলো

Update Time : ০৬:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১