ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় করোনা সনাক্ত ও উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। এর মধ্যে চার জন সনাক্ত হয়ে এবং তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
ফরিদপুরে নতুন করে ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ৯৭ জনের করোনা সনাক্ত হয়েছে। করোনা সনাক্তের হার ২৭ দশমিক ০১।
এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজে স্থাপিত পিসিআর ল্যাবের মাধ্যমে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা সনাক্ত হয়েছে এবং এন্টিজেন পদ্ধতিতে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে সনাক্ত হয়েছে ৩ জনের।
এদিকে গত ২৪ ঘন্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা সনাক্ত ও উপসর্গ নিয়ে যে ৭জন মারা গেছেন তার মধ্যে ফরিদপুরের ৫ এবং রাজবাড়ী ও মাদারীপুরের একজন করে রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী নতুন করোনা সনাক্ত ৯৭ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৬, ভাঙ্গায় ১৯, বোয়ালমারীতে ২, নগরকান্দায় ১, মধুখালীতে ৭, সদরপুরে ৫, চরভদ্রাসনে ২ এবং সদরে ৫২ জন। এ নিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে সনাক্ত হওয়া ফরিদপুরে মোট করোনা সনাক্ত হয়েছে ২০ হাজার ৪৪৫ জনের। এ মধ্যে র্যাপিড এন্টিজেন পদ্ধতিতে সনাক্তের সংখ্যা যুক্ত করা হয়নি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৩৩ জন। এর মধ্যে করোনা সনাক্ত রোগী ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন । এ পর্যন্ত মারা গেছেন ৪৯৭ জন।
মাহবুব পিয়াল 














