ফরিদপুর: নারী পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার।
রোববার (২৪ জুলাই) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের মহিলা হোস্টেলে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
এ সময়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডে-কেয়ার সেন্টারটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা, পড়ার সুযোগ এবং দেয়ালে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণসহ দেশের ইতিহাস ঐতিহ্য নির্ভর নানা ছবি রাখা হয়েছে।
পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, বাসায় বাচ্চাদের রেখে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে বিশেষ করে নারী পুলিশ সদস্যদের নানা সমস্যা হয়। বিভিন্ন সময়ে নারী পুলিশদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এমন একটা ডে-কেয়ার সেন্টার করা হলে তাদের জন্য সুবিধা হয়। নারী পুলিশ সদস্যদের সুবিধার কথা চিন্তা করেই এই ডে কেয়ার সেন্টার করা হয়েছে।
অনলাইন ডেস্ক 




















